চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

ঢাকা, ১৭ এপ্রিল-২০২৭

নেজাম কাদেরী, (চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান) : চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ০৩ তিনজন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং এ ঘটনায় পৃথক ০২ দুইটি মামলা রুজু করা হয়েছে। ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) গভীর রাতে সাতকানিয়া থানার এসআই (নিরস্ত্র) মো. এমরান হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সাতকানিয়া থানাধীন ০৭নং মার্দাশা ইউনিয়নের ০৩নং ওয়ার্ডস্থ আশ্রয়ন প্রকল্পের পূর্ব পাশে এজাহার শিকদারের আকাশমনি বাগানের ভিতরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে গ্রেফতারকৃত আসামিরা হলো- ১। মো. আকিব (২০), পিতা-মো. মজনু, সাং-রহমত পাড়া, রাউজান; ২। মোঃ রবিন (২৬), পিতা-আইয়ুব আলী, সাং-আলিখীল, রাউজান; এবং ৩। মো. রাশেদুল ইসলাম (১৯), পিতা-আবুল কালাম, সাং-খুরুস্কুল, কক্সবাজার সদর। এ সময় তাদের হেফাজত হতে ০১টি দেশীয় তৈরী এলজি, ০১টি দেশীয় তৈরী একনলা বন্দুক, ০১টি ধারালো কিরিছ, ০২ রাউন্ড সীসা কার্তুজ এবং ০৬টি মুখোশ (মাস্ক) উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা ডাকাত সফি ও ইলিয়াসের নেতৃত্বে সংঘবদ্ধভাবে ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছিল। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে পৃথকভাবে ০২টি মামলা রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

One thought on “চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×