নৌকাডুবি’র কবল থেকে নারী-শিশুকে উদ্ধার সেনাবাহিনীর

ঢাকা, ১৭ এপ্রিল-২০২৬ 

জেলা প্রতিনিধি : রাঙ্গামাটি জেলার দুর্গম জুরাছড়ি উপজেলায় নৌকাডুবি’র কবলে পড়া নারী ও শিশুসহ ১১ জন বেসামরিক ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে সেনাবাহিনী জুরাছড়ি উপজেলা জোন (২ বিওপি)। ১৫ এপ্রিল (বুধবার) রাতে জুরাছড়ি জোন (২ বিওপি)-এর আওতাধীন রাজমনিপাড়া সেনা ক্যাম্পের উত্তর পাশে কারবারি পাড়া এলাকায় স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের নারী, শিশু ও পুরুষসহ প্রায় ১১ জন একটি নৌকায় করে যাত্রা করছিলেন। পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে নৌকাটি ভারসাম্য হারিয়ে পানিতে ডুবে যায়। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর তড়িৎ পদক্ষেপ ও সাহসিকতাপূর্ণ এই উদ্ধার অভিযানের ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

রাজমনিপাড়া সেনা ক্যাম্প থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মোয়াজ্জেম হোসেন জানান, নৌ দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অন্ধকারের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সেনাসদস্যরা তাৎক্ষণিকভাবে পানিতে নেমে উদ্ধার কার্যক্রম শুরু করেন। তাদের দক্ষতা ও তৎপরতায় নৌকায় থাকা সকল যাত্রীকে নিরাপদে পাড়ে তোলা সম্ভব হয়। সেনা সদস্যদের দ্রুততা, দক্ষতা ও সাহসিকতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তাদের এই মানবিক উদ্যোগে নৌকায় থাকা সকল যাত্রী প্রাণে বেঁচে যান বলে জানান তিনি।

উদ্ধার হওয়া যাত্রীরা সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘তারা না থাকলে হয়তো আজ আমরা জীবন্ত ফিরতে পারতাম না’। সেনাবাহিনীর এই সাহসিকতা ও মানবিকতার জন্য সকলে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

Related News :

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে

বারিধারায় গাড়িচাপায় হত্যা মামলা : একটি জীবনের মূল্য মাত্র ৯ লাখ টাকা

বারিধারায় গাড়িচাপায় হত্যা মামলা : একটি জীবনের মূল্য মাত্র ৯ লাখ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×