ঢাকা, ১০ এপ্রিল-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামে নিখোঁজের তিন দিন পর কালু (৩৫) নামে এক ট্রলারচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১০ এপ্রিল (শুক্রবার) বেলা প্রায় ১টার দিকে আতাই নদীর লস্করপুর ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কালু দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ট্রলারচালক ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। তার বড় মেয়ে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী এবং ছোট ছেলে শিশুর বয়স প্রায় ১০-১২ মাস।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, গত ৭ এপ্রিল (মঙ্গলবার) রাত প্রায় ৯টার দিকে ট্রলার মেরামতের কাজের কথা বলে কালু বাড়ি থেকে বের হন। তিনি তার স্ত্রীকে জানান, ট্রলারটি নদীর ঘাটে তুলে মেরামত করবেন এবং সেজন্য রাতে ট্রলারে থাকবেন বাসায় ফিরবেন না। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরদিন বুধবার সকাল ৭টার দিকে ট্রলারের মালিক আব্দুল কাদের জনি কালুর স্ত্রীকে ফোন করে জানান, কালু ট্রলারে আসেননি। এ সময় কালুর স্ত্রী জানান, আগের রাতে তিনি ট্রলারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছেন এবং আর ফিরে আসেননি। এরপর থেকেই পরিবারের পক্ষ এবং ট্রলার মালিকের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু হয়।
আরো পড়ুন : পল্লী বিদ্যুতে নিয়োগকৃত ৪ হাজার ৭৩৩ জনের আর্থিক সুবিধাদি নির্ধারণ
নিখোঁজের ঘটনায় কালুর স্ত্রী প্রথমে সেনহাটি পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানান। পরবর্তীতে বৃহস্পতিবার দিঘলিয়া থানায় গিয়ে বিস্তারিত অবহিত করেন এবং থানার পরামর্শে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার বেলা ১১টার দিকে কালুর স্ত্রী দিঘলিয়া থানায় গেলে কিছুক্ষণ পর থানায় খবর আসে যে আতাই নদীর লস্করপুর ঘাট এলাকায় একটি মরদেহ ভেসে উঠেছে। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্বজনরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি কালুর বলে শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে দিঘলিয়া থানার দায়িত্বরত কর্মকর্তারা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


