ঢাকা, ০৭ এপ্রিল-২০২৬
ওয়াহিদ মুরাদ, (বিশেষ প্রতিনিধি) : দেশব্যাপী জ্বালানি তেলের অবৈধ মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টির আশঙ্কা মোকাবেলায় চলমান অভিযানের অংশ হিসেবে খুলনার দিঘলিয়া উপজেলায় তৎপরতা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ০৭ এপ্রিল (মঙ্গলবার) উপজেলার বিভিন্ন হাট-বাজার ও সন্দেহভাজন স্থানে অভিযান পরিচালনা করে দিঘলিয়া থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের সরবরাহে অস্থিরতা সৃষ্টি করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে কিছু অসাধু ব্যবসায়ী গোপনে তেল মজুত করছেন—এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় লুৎফারের বটতলা এলাকায় অবস্থিত ‘সিরাজ মোটরস’ নামের একটি প্রতিষ্ঠানের দ্বিতীয় তলায় তল্লাশি চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম। এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) প্রবীর বিশ্বাস এবং জেলা গোয়েন্দা শাখা (ডিএসবি)-এর সদস্য নবী মোল্লা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিষ্ঠানটির বিভিন্ন অংশে বিস্তারিত তল্লাশি চালালেও সেখানে অবৈধভাবে মজুত রাখা পেট্রোল, অকটেন বা ডিজেলের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তবে কয়েকটি খালি তেলের ব্যারেল দেখতে পান তারা।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জ্বালানি তেলের বাজারে কোনো ধরনের অস্থিরতা বা কৃত্রিম সংকট সৃষ্টি ঠেকাতে এ ধরনের তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে তেল মজুত করে বাজারে প্রভাব ফেলতে চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
এদিকে, স্থানীয় সচেতন মহল এমন অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকলে অসাধু চক্রের দৌরাত্ম্য কমবে এবং সাধারণ ভোক্তারা স্বস্তি ফিরে পাবেন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


