খুলনার দিঘলিয়ায় বাংলা নববর্ষ এবং বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকা, ০৬ এপ্রিল-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলায় বাংলা নববর্ষ উদযাপনের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ০৬ এপ্রিল (সোমবার) সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।

সভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলার নবাগত নির্বাহী অফিসার সুজন দাস গুপ্ত। তিনি আসন্ন বাংলা নববর্ষ উদযাপনকে সুশৃঙ্খল, আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

প্রস্তুতি মূলক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাবুবুল আলম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, অফিসার ইনচার্জ শাহ্ আলম, উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম শাহ্ আলম এবং গাজীরহাট ইউনিয়ন পরিষদের প্রশাসক কপিল দেব বসাকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নবমিতা দত্ত, পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসা, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মুস্তাফিজুর রহমান এবং যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম হোসেন সভায় অংশগ্রহণ করেন। স্থানীয় সাংবাদিক ও সুধীজনদের মধ্যে দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সচিববৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা, পরিচ্ছন্নতা কার্যক্রম, আইন-শৃঙ্খলা রক্ষা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা একটি নিরাপদ, আধুনিক ও সমৃদ্ধ দিঘলিয়া গড়ে তুলতে প্রশাসনের গৃহীত সকল উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং বাংলা নববর্ষ উদযাপনকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে উৎসবমুখর করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×