ঢাকা, ০৫ এপ্রিল-২০২৬
স্টাফ রিপোর্টার : খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ । বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ও আজ ০৫ এপ্রিল (রবিবার) ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে এ পবিত্র দিনটি পালন করছে। খ্রিস্টান বর্ষপঞ্জির অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব ইস্টার সানডে, যা যিশু খ্রিস্টের পুনরুত্থানকে স্মরণ করে পালিত হয়। নিউ টেস্টামেন্ট অনুসারে, রোমানদের দ্বারা তাঁর ক্রুশবিদ্ধ হওয়ার তৃতীয় দিনে এই ঘটনাটি ঘটেছিল।
আজ এই বিশেষ দিবস উপলক্ষ্যে, প্রোটেস্ট্যান্ট চার্চের নেতারা সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে তাঁর সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেছেন। ভ্যাটিকান সিটিতে পোপ চতুর্দশ লিও প্রথমবারের মতো ইস্টার সানডে পালন করছেন, যদিও মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ খ্রিস্টান বর্ষপঞ্জির সবচেয়ে এই গুরুত্বপূর্ণ দিনটির ওপর এক বিষণ্নতার ছায়া ফেলেছে।
যুদ্ধের বিরুদ্ধে আওয়াজ তোলা, মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী পোপ চতুর্দশ লিও হাজার হাজার অনুসারীর সামনে সেন্ট পিটার্স স্কয়ারে এ দিনটি উপলক্ষ্যে সকাল ৮টা ৩০ মিনিটে (জিএমটি) গণপ্রার্থনা পরিচালনা করবেন।
Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ


