ঢাকা, ০১ এপ্রিল-২০২৬
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে ০২ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক চলচ্চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে। সর্বসাধারণের জন্য উন্মুক্ত সাপ্তাহিক এসব চলচ্চিত্র দর্শকরা সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পারবেন। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৩০০ আসন বিশিষ্ট প্রজেকশন হলে (দোতলায়) প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আর্কাইভে সংরক্ষিত নতুন/পুরাতন/দুর্লভ চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
মাসিক সময়সূচি : হারুনর রশীদ পরিচালিত মেঘের অনেক রং চলচ্চিত্রটি প্রদর্শিত হবে ২ এপ্রিল (বৃহস্পতিবার)। ১ ঘণ্টা ১৭ মিনিটের এই চলচ্চিত্রে মাথিন, ওমর এলাহী, রওশন আরা, আদনানসহ অনেকে অভিনয় করেছে।
০৯ এপ্রিল (বৃহস্পতিবার) খান আতাউর রহমান পরিচালিত দিন যায় কথা থাকে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। সাদাকালো এ ছবিটির ব্যাপ্তিকাল ২ ঘণ্টা ৩২ মিনিট। এতে অভিনয় করেছেন ফারুক, কবরী, আনোয়ারা, খলিল ও টেলিসামাদ।
১৬ এপ্রিল (বৃহস্পতিবার) শাহ আলম কিরন পরিচালিত একটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। রঙিন এই চলচ্চিত্রের ব্যাপ্তিকাল ২ ঘণ্টা। এতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, আনোয়ারা ও রিণা খান।
২৩ এপ্রিল (বৃহস্পতিবার) দেওয়ান নজরুল পরিচালিত দোস্ত দুশমন চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। সাদাকালো এই চলচ্চিত্রটির ব্যাপ্তিকাল ২ ঘণ্টা ১৩ মিনিট। এতে অভিনয় করেছেন, সোহেল রানা, ওয়াসিম, শাবানা ও সুচরিতা।
৩০ এপিল (বৃহস্পতিবার) মমতাজ আলী পরিচালিত নসিব চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। রঙিন এ চলচ্চিত্রের ব্যাপ্তিকাল ২ ঘণ্টা ৪২ মিনিট। এতে অভিনয় করেছেন, উজ্জল, শাবানা, ইলিয়াস কাঞ্চন ও রোজিনা।
Related News :

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

জাবির আবৃতি সংগঠন 'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু


