ঢাকা, ২৮ মার্চ-২০২৬
স্টাফ রিপোর্টার : জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে গ্রেপ্তার মডেল সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাস ও রফিকুল ইসলামকে সন্ত্রাস দমন আইনে দায়ের করা একটি মামলায় আদালত ভিন্ন ভিন্ন শর্তে রিমান্ডে পাঠিয়েছে। তাদের মধ্যে মিষ্টিকে দুই দিনের এবং রফিকুলকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
পুলিশ এই দুজনকে আদালতে হাজির করে মামলায় প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আবেদন জানালে ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ এই আদেশ দেন।
রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২২-২৫ জন কর্মীর সঙ্গে গত ২৬ মার্চ সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে এই দুজনকে আটক করা হয়। অভিযোগ, তারা আইন-শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টায় স্মৃতিসৌধে জড়ো হয়েছিল।
পরবর্তিতে পুলিশ আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে এবং তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
Related News :

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড


