ঢাকা, ২৮ মার্চ-২০২৬
জেলা প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। ২৭ মার্চ (শুক্রবার) রাত আটটার দিকে জেলার কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচজন হলেন- গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার পুরাব নিজপাগা গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী নার্গিস (৩৫), তার পুত্র নিরব (১১), নার্গিসের বড় পুত্রের শাশুড়ি দোলা (৩৫), একই এলাকার রাইজেল মিয়ার পুত্র সুলতান (৩২) এবং আবদুর রশিদের কন্যা রিফা (২৫)।
পুলিশ ও বাসটির যাত্রীরা জানান, তারা শুক্রবার সকাল ১০টার দিকে গাইবান্ধা সাদুল্যাপুর থেকে বাসটিতে করে রওনা দেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালিহাতীর ধলাটেংগরে এসে বাসের তেল শেষ হয়ে যায়। তখন বাসটি সেখানে থামিয়ে রেখে তেল আনতে যান বাসের কর্মীরা। এ সময় বাসের যাত্রীরা নেমে আশপাশে ঘোরাঘুরি করছিলেন। হতাহতরা পাশের রেললাইনের উপর বসে বিশ্রাম নিচ্ছিল। রাত আটটার দিকে ঢাকা থেকে সিরাজগঞ্জগামী ট্রেন চলে এলে পাঁচজনই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হয়।
টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির সাব ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, গাইবান্ধার সাদুল্যাপুরের উদ্দেশে ছেড়ে আসা ‘দিগন্ত পরিবহণের’ একটি যাত্রীবাহী বাস পথিমধ্যে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় ধলাটেংগড় এলাকায় থেমে যায়। তিনি জানান, বাসটি থামিয়ে চালক ও সহকারী তেল সংগ্রহের জন্য নিকটস্থ পাম্পে গেলে যাত্রীদের অনেকে বাস থেকে নেমে নিচে অপেক্ষা করছিলেন। এ সময় বাসের কয়েকজন যাত্রী পাশের রেললাইনের ওপর বসে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় ঢাকা থেকে সিরাজগঞ্জগামী দ্রুতগতির ট্রেন ওই এলাকা অতিক্রম করার সময় লাইনে বসে থাকা পাঁচ যাত্রী কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


