ঢাকা, ২৫ মার্চ-২০২৬
জেলা প্রতিনিধি : মাগুরা জেলায় আজ গণহত্যা দিবসে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ মার্চ (বুধবার) সকালে মাগুরা শহরের নোমানি ময়দান সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ মহান মুক্তিযুদ্ধেও বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ ছাড়া মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র আহ্বায়ক আলী আহম্মেদ সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ পৃথকভাবে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকাল ৯টা ১৫ মিনিটে একই স্থানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রির শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


