ঢাকা, ১৪ মার্চ-২০২৬
খুলনা প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সুবিধা বঞ্চিত ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র। ‘ও মোন রমযানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ এই বারতাকে সামনে রেখে আজ ১৪ মার্চ (শনিবার) দুপরে খুলনায় বিভিন্ন পার্ক, রেলস্টেশন এবং পাড়া মহল্লায় অসহায় দুস্থ ভবঘুরদের মাঝে সংস্থার পক্ষ থেকে নির্বাহী পরিচালক শাহবাজ জামান উপস্থিত থেকে এই ঈদ সামগ্রী উপহার দেন।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার ভাইস চেয়ারম্যান সোহানা খান। উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি কাজী মিজানুর রহমান, চীফ কো-অর্ডিনেটর আকতার হোসেন বাবলু ও বাদশা উদ্দিন মিন্টু। আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিকতা না করে শতাধিক এসকল ভবঘুরে, সুবিধা বঞ্চিত দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় সংস্থার পক্ষ থেকে নির্বাহী পরিচালক শাহবাজ জামান বলেন, ভালো একা থাকা যায়না সবাইকে নিয়েই ভালো থাকতে হয়। আপনার আমার সামান্য সহযোগিতা কারো মুখে হাশি ফোটাতে পারে এ আত্মতৃপ্তি কম-কি। লোক দেখানো নয়, মানুষের মাঝে মানবিক প্রেম জাগ্রত হোক সামর্থ্যবানরা সাহায্যের হাত প্রসারিত করুক এই ভাবনা থেকেই আমাদের প্রচারণা। খাদ্য সামগ্রী বিতরণ কালে সংস্থার চেয়ারম্যান জনাব আজিজুর রহমান এবং উপদেষ্টা মন্ডলির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমানসহ সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


