ঢাকা, ০৭ মার্চ-২০২৬
খুলনা ব্যুরো চীফ : খুলনায় ২টি পিস্তল, ৩ টি রিভলবার ও ৯৬ রাউন্ড গুলিসহ সুরাইয়া পারভীন সুমি নামে এক নারীকে আটক করেছে পুলিশ। ০৭ মার্চ (শনিবার) সকাল সাড়ে ১০ টার দিকে মহানগরীর লবণচরা থানাধীন খুলনা-সাতক্ষীরা সড়কের নীচ খামার এলাকা থেকে পুলিশের একটি টহল দল তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নগরীর নিজ খামার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পুলিশের যৌথ টহল চলছিল। প্রথমে দু’জন মহিলার কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ সময় আরেকটি গাড়িতে চেক করে অন্য একজন মহিলার কাছ থেকে অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়। অস্ত্রের উৎস সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


