ঢাকা, ২৮ ফেব্রুয়ারি-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলায় ধারালো অস্ত্রের আঘাতে মো. মুরাদ খাঁ (৩৭) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেল আনুমানিক ৫টা ৩৫ মিনিটে উপজেলার সেনহাটি ইউনিয়ন-এর বকশি বাড়ি কবরস্থানের সামনে (টিটিসি সংলগ্ন) পাকা সড়কে এ ঘটনা ঘটে। নিহত মুরাদ খাঁ সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং উপজেলার হাজী গ্রামের বাসিন্দা। তার পিতা মুনসুর খা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মুরাদ খাঁ সেনহাটির দিক থেকে পথের হাজারের দিকে যাচ্ছিলেন। বকশি বাড়ি এলাকায় পৌঁছালে ৪-৫ জন দুর্বৃত্ত তার গতিরোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ঘটনার পরপরই দিঘলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মুরাদ নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতরা বিএনপি’র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা ছিল। পরিবারের সদস্যরা হাসপাতালে অবস্থান করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল বলে পুলিশ জানিয়েছে। স্থানীয়ভাবে এ হত্যাকাণ্ডে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


