ঢাকা, ১৫ ফেব্রুয়ারি-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার। সকাল সাড়ে ৮টায় গাজীরহাট ইউনিয়নের দড়ি মহিষদিয়া পশ্চিম পাড়া হালদারের খালে অজ্ঞাতনামা পুরুষ আনুমানিক (৪০) বছর বয়সের ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন দিঘলিয়া থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।
এলাকাবাসী ও পুলিশের সাথে কথা বলে জানা যায় অজ্ঞাতনামা ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন। গত ১৪/২/২০২৬ অজ্ঞাতনামা ব্যক্তি উলঙ্গ অবস্থায় ঘোরাঘুরি করলে স্থানীয় এলাকার লোকজন তাকে কাপড় পড়িয়ে দেয়। পরবর্তীতে অদ্য ১৫/২/২০২৬ তারিখ ভোরে উক্ত হালদারের খালে গোসল করতে নামে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে খালের মধ্যে মৃত্যু অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় থানা পুলিশকে অবহিত করে।
পরবর্তীতে দিঘলিয়া থানার ওসি (তদন্ত) প্রবীর বিশ্বাস গাজিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল পরীক্ষা করছে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


