ঢাকা, ১৯ অক্টোবর-২০২৫
স্টাফ রিপোর্টার : দেশের শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম জানিয়েছে যে, কোম্পানির পরিচালনা পর্ষদ বিএসআরএম ওয়্যারস লিমিটেডে ২০০ কোটি টাকা বিনিয়োগের অনুমোদন দিয়েছে। এই বিনিয়োগ শেয়ার সাবস্ক্রিপশনের মাধ্যমে সম্পন্ন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
বিএসআরএম পর্ষদ জানিয়েছে, বিনিয়োগের মাধ্যমে ‘এলআরপিসি’-এর মতো উচ্চমানের তারের পণ্য উৎপাদন (এক ধরনের উচ্চ শক্তির ওয়্যার বা স্ট্র্যান্ড, যা প্রি-স্ট্রেসড কংক্রিট কাঠামোতে ব্যবহার করা হয়) ইলেকট্রোড, এসিএসআর (এক ধরনের বৈদ্যুতিক পরিবাহী ‘কন্ডাক্টর’ যা অ্যালুমিনিয়াম ও ইস্পাতের সমন্বয়ে তৈরি), কোর ওয়্যার, চেইন-লিংক ফেন্সসহ উন্নতমানের ওয়্যার পণ্য উৎপাদনের মাধ্যমে ব্যবসার পরিসর বাড়ানো এবং শেয়ারহোল্ডারদের মুনাফা বৃদ্ধি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া নতুন উৎপাদন ইউনিট স্থাপনেরও প্রস্তাব করা হয়েছে।
বিএসআরএম আরও জানায়, দেশে একটি বৃহৎ ওয়্যার রড পিকিং স্টেশন এবং আধুনিক ফাস্টেনার, বোল্ট ও নাটস উৎপাদনকারী কারখানা স্থাপনের প্রস্তাবও অনুমোদনের জন্য পরিচালনা পর্ষদের বৈঠকে উপস্থাপন করা হয়েছে।
এ ছাড়া বৈঠকে সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবিকাসহ বিভিন্ন খাতে আরও সম্প্রসারণ করার সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পরিচালনা পর্ষদ। এজন্য ২৪ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১০ নভেম্বর রেকর্ড ডেটের তারিখ নির্ধারণ করা হয়েছে।

Related News :

বাংলাদেশে প্রথম ওমনিচ্যানেল ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে এলো ব্র্যাক ব্যাংক

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল : আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর পদক্ষেপ

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা সহায়তা দিবে বাংলাদেশ ব্যাংক : আবেদন করবেন যেভাবে

ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান

পোশাক রপ্তানি বাড়াতে চালু হলো বিজিএমইএর ‘জাপান ডেস্ক’

অনলাইন ব্যবসা নিয়ন্ত্রণে ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ

বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের

রপ্তানি উন্নয়ন ব্যুরো ও ব্রিটিশ হাইকমিশনের গোলটেবিল বৈঠক

জ্বালানি চাহিদা মেটাতে ৩ লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন


