ঢাকা, ১৪ জুন-২০২৬
জেলা প্রতিনিধি : শরীয়তপুরে মাদক বিক্রি ও হানিট্র্যাপে জড়িত থাকার অভিযোগ তুলে এক নারীকে সংঘবদ্ধ পিটুনি দিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখে ক্ষুব্ধ জনতা। এরপর ওই নারীর মাথার চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ১৩ জুন (শনিবার) সকাল ১০টার দিকে শরীয়তপুর পৌরসভার উত্তর পালং এলাকার শাবনুর মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, সুলতানা আক্তার মলি নামে ওই নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া বিভিন্ন ব্যক্তিকে পরকীয়ার ফাঁদে ফেলে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে একাধিকবার তাকে সতর্ক করা হলেও কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ করেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে তিনি ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পর বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে। একপর্যায়ে তার মাথার চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে পালং মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে নিয়ে কোনো ব্যক্তির ওপর নির্যাতনের ঘটনাও তদন্তের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনী ও আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়াই আইনসম্মত পন্থা। অভিযোগের সত্যতা প্রমাণের আগে কাউকে প্রকাশ্যে হেনস্তা বা শারীরিক নির্যাতন করা দণ্ডনীয় অপরাধ।
Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ


