স্কুলে ‘পুনঃভর্তি ফি’ আদায় বন্ধের নির্দেশনা চেয়ে রিট আবেদন

ঢাকা, ২৫ জানুয়ারি-২০২৬

বিশেষ প্রতিবেদন : দেশের শিক্ষা ব্যবস্থায় চলমান সবচেয়ে ‘ভয়াবহ ও নীরব শোষণের নাম পুনঃভর্তি ফি’, অভিযোগ রিট আবেদনকারীর। একই শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে আবার ভর্তির নামে যে কোনো ফি আদায় বন্ধের নির্দেশনা চেয়ে রিট আবেদন করেছে একটি বেসরকারি সংস্থা। ২৫ জানুয়ারি (রবিবার) হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জমা দেওয়া হয় বলে জানান সংস্থার নির্বাহী পরিচালক আলী আসগর ইমন। দেশের শিক্ষা ব্যবস্থায় বছরের পর বছর ধরে চলমান সবচেয়ে ‘ভয়াবহ ও নীরব শোষণের নাম পুনঃভর্তি ফি’ বলে রিটে অভিযোগ করা হয়।

আলী আজগর ইমন সাংবাদিকদের বলেন, একই শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে যাওয়ার সময় নতুন করে ভর্তি দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ আদায় করা হচ্ছে। এই প্রক্রিয়ায় শিক্ষা আজ একটি ‘পণ্যে’ পরিণত হয়েছে, আর অভিভাবকরা পরিণত হয়েছেন ‘জিম্মি গ্রাহকে’। মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর আয়ের বড় অংশ সন্তানের পড়াশোনার পেছনে ব্যয় করতে গিয়ে তারা ‘চরম আর্থিক সংকট ও মানবেতর জীবনযাপনে’ বাধ্য হচ্ছেন।

অথচ সরকারিভাবে এই অনিয়ম স্পষ্টভাবে নিষিদ্ধ বলে তুলে ধরে তিনি বলেন, গেল নভেম্বরে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা অনুযায়ী, একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে প্রতিবছর সেশন চার্জ নেওয়া যাবে, তবে পুনঃভর্তির ফি নেওয়া যাবে না। ‘অর্থাৎ পুনঃভর্তির নামে আলাদা ফি আদায় যে অবৈধ, তা সরকারের সর্বোচ্চ প্রশাসনিক পর্যায় থেকেই স্বীকৃত ও ঘোষিত।’

ইমন বলেন, এই নির্দেশ বাস্তবায়ন হচ্ছে না। সারাদেশে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান প্রকাশ্যেই এই প্রজ্ঞাপন লঙ্ঘন করছে। শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন কিংবা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এই অবৈধ ফি আদায়ের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই অবৈধ ফি আদায়ের মাধ্যমে প্রতিবছর সারাদেশে ‘প্রায় ১০ হাজার কোটি’ টাকার শিক্ষা বাণিজ্য গড়ে উঠেছে বলে রিটকারী আবেদনকারীর ধারণা। এই প্রেক্ষাপটে ‘বাংলাদেশ আইন ও অধিকার এইড’ জনস্বার্থে হাই কোর্টে রিট আবেদন দায়ের করার সিদ্ধান্ত নেয় বলে সংস্থার নির্বাহী পরিচালক বলছেন।

এই রিটে পুনঃভর্তির নামে যে-কোনো ফি আদায়কে অবৈধ ঘোষণা করে তা অবিলম্বে বন্ধের নির্দেশ প্রদান, ২০২৬ শিক্ষাবর্ষে যারা ইতোমধ্যে এই অবৈধ ফি প্রদান করেছেন তাদের টাকা ফেরত দেওয়ার আদেশ এবং সচিব রেহানা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনটির পূর্ণ ও বাধ্যতামূলক বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নির্দেশ দেওয়ার আদেশ চাওয়া হয়েছে।

Related News :

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে

বারিধারায় গাড়িচাপায় হত্যা মামলা : একটি জীবনের মূল্য মাত্র ৯ লাখ টাকা

বারিধারায় গাড়িচাপায় হত্যা মামলা : একটি জীবনের মূল্য মাত্র ৯ লাখ টাকা

2 thoughts on “স্কুলে ‘পুনঃভর্তি ফি’ আদায় বন্ধের নির্দেশনা চেয়ে রিট আবেদন”

  1. আসলামুলাইকুম, আমি ও একমত কারন আমার স্বামী সিমানো অল্প বেতনে চাকরি করে, বছর শেষে এতো গুলো টাকা দিতে গেলে ৬মাস কষ্ট করে চলতে হয়, বছর শেষে এতো গুলো টাকা দিতে হলে তো আমরা সন্তান কে ভালো ইস্কুলে লেখা পড়া করাতে পারবো না,
    তাই হাই কোর্টের কাছে আমার বিনীত আবেদন এই যে বছর শেষে এই নিয়ম বন্ধ করা হোক।

  2. Begum Taheraরিটকারীকে আন্তরিক ধন্যবাদ। আশা করি পুনঃ ভর্তির অবৈধ ফি গ্রহণ বন্ধের আদেশ দেয়া হবে । says:

    রিটকারীকে আন্তরিক ধন্যবাদ। আশা করি পুনঃ ভর্তির অবৈধ ফি গ্রহণ বন্ধের আদেশ দেয়া হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×