ঢাকা, ২৫ জানুয়ারি-২০২৬
স্টাফ রিপোর্টার : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম আজ রবিবার থেকে পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ ২৫ জানুয়ারি (রবিবার) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানিয়েছেন।
এনআইডি ডিজি এ এস এম হুমায়ুন কবীর বলেন, নির্বাচন কমিশনের এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধের যে নির্দেশনা ছিল তা প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে সকল ক্যাটাগরির এনআইডি সংশোধনের আবেদন করা যাবে। তিনি বলেন, আমাদের ভোটার তালিকা সম্পূর্ণ হয়েছে। আমরা স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছি। স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে এটা আবার পুনরায় চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, আমারা ওসিভি এবং আইসিপিভি নিয়ে কনসার ছিল। এ জন্য আমাদের যে সময় লেগেছে আমরা সেই সময় পর্যন্ত এটা বন্ধ রেখেছিলাম। এখন ওসিবি এবং আইসিপিভি কমপ্লিট হয়ে গেছে। আমাদের নির্বাচনের প্রার্থিতা সম্পূর্ণ হয়ে গেছে। ভোটার তালিকা এখন সম্পূর্ণ হয়েছে। এখন আমাদের স্বাভাবিক কাজে ফিরে আসতে হবে।
এনআইডি সংশোধন কার্যক্রম সারা বছরের চলমান প্রক্রিয়ার অংশ উল্লেখ করে তিনি বলেন, আমরা এটা বন্ধ রেখেছিলাম। এখন ওপেন করে দিয়েছি। কমিশনের এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধের যে নির্দেশনা ছিল তা প্রত্যাহার করা হয়েছে।
Related News :

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মোংলা বন্দর, সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর ৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড 'জাতীয় পতাকা' প্রদান অনুষ্ঠিত

দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে (GSF) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রবর্তী দলের বাংলাদেশ ...

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির

বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে বিমরাডের কর্মশালা অনুষ্ঠিত


