সিএমপি’র সদরঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ০৩ জন গ্রেফতার

ঢাকা, ১৩ মে-২০২৫

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : চট্টগ্রামের জনৈক মোহাম্মদ জহিরুল আলম (৫৬) পেশায় একজন ট্রান্সপোর্ট ব্যবসায়ী। তিনি সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ী ১৭২ মাঝিরঘাট রোড সেবক কলোনী গলির মুখে সোনালী বিল্ডিংয়ের ৩য় তলার পশ্চিম পাশে সোনালী পরিবহন সংস্থা নামীয় ব্যবসা পরিচালনা করে আসছে। পাশাপাশি পূর্ব পাশের অফিস কক্ষে তিনি ও তার বড় ভাই আব্দুস সবুর যৌথভাবে চিটাগাং সিএন্ডএফ প্রাইভেট লিঃ ব্যবসা পরিচালানা করে আসছে। প্রতিদিনের ন্যায় ১৯ জানুয়ারি-২০২৫ তারিখ রাত ০৯:০০ ঘটিকার সময় অফিস ০২টি বন্ধ করে তারা বাসায় চলে যায়। পরদিন ২০ জানুয়ারি সকাল ০৮:০০ ঘটিকার সময় তিনি ৩য় তলার সোনালী পরিবহন সংস্থা নামীয় পশ্চিম পাশের অফিস কক্ষে প্রবেশ করে দেখতে পান যে, অফিসের ফাইল কেবিনেট এর লকার ভাঙ্গা ও ড্রয়ার খোলা অবস্থায়।ফাইল কেবিনেটে রক্ষিত তার নিজ নামে লাইসেন্সকৃত পিস্তল যাহার লাইসেন্স নং-১১৫০০০০৯৬, অস্ত্রের নং-০০২৪১৫ ও পিস্তলেরম্যাগাজিন সহ ০৭ রাউন্ড গুলি, নগদ ১০,০০০/- টাকা এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নাই।

অজ্ঞাতনামা চোর বা চোরেরা ১৯ জানুয়ারি-২০২৫ তারিখ রাত অনুমান ০৯:০০ ঘটিকা হতে ২০ জানুয়ারি-২০২৫ তারিখ সকাল ০৮:০০ ঘটিকার মধ্যে যে কোন সময় সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ী মাঝিরঘাট রোডস্থ সেবক কলোনী গলির মুখে সোনালী বিল্ডিংয়ের নিচ তলার কেচি গেইট ভেঙ্গে ৩য় তলায় উঠে ৩য় তলার মূল দরজা ভেঙ্গে প্রবেশ করে এবং ৩য় তলার পূর্ব ও পশ্চিম পাশের অফিস কক্ষ ০২টিতে থাকা ফাইল কেবিনেট ও লকার ভেঙ্গে সর্বমোট নগদ ২,০২,০০০/- টাকা এবং উপরোক্ত লাইসেন্সকৃত পিস্তল ও পিস্তলের ম্যাগাজিন সহ ০৭ রাউন্ড গুলি চুরি করিয়াছে মর্মে এজাহার দায়ের করলে অফিসার ইনচার্জ সাহেব সদরঘাট থানার মামলা নং-০৬, তারিখ-২০.০১.২০২৫, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজুপূর্বক মামলার তদন্তভার সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ আব্দুল্লাহ এর উপর ন্যস্ত করা হলে এসআই মোঃ আব্দুলাহ তদন্তাভার গ্রহন করার পর ঘটনাস্থল পরিদর্শন, গুপ্তচর নিয়োগ সহ আসামী সনাক্ত পুর্বক গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধারের লক্ষ্যে একাধিক অভিযান পরিচালনা করেন। মামলার তদন্তকালীন একপর্যায়ে আসামী মোঃ শাকিল বাবু প্রকাশ ছোট বাবু (২৬) কে সনাক্ত পূর্বক গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। তার দেওয়া তথ্য মতে, পরবর্তীতে গত ইং ০৮.০৪.২০২৫ তারিখে আসামী জিল্লুর রহমান রহিত (২৫) কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করানো হয়। পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আবু বক্কর সিদ্দিক প্রকাশ তারেক (২৩) ও মোঃ আরিফ হোসেন মেহেদী প্রকাশ মেহেদী হাসান (২৭) কে শোন এরেস্ট মূলে অত্র মামলায় গ্রেফতার দেখানো হয়। তৎপ্রেক্ষিতে বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক আসামী আবু বক্কর সিদ্দিক প্রকাশ তারেক (২৩), মোঃ আরিফ হোসেন মেহেদী প্রকাশ মেহেদী হাসান (২৭) ও মোঃ শাকিল বাবু প্রকাশ ছোট বাবু (২৬) গণকে ১২.০৫.২০২৫ তারিখে ০২(দুই) দিনের পুলিশ রিমান্ডে আনা হয়। রিমান্ডে এসে আসামীগণ জানায় যে, ইং ১৯.০১.২০২৫ তারিখ রাত ০৯:০০ ঘটিকা হতে ২০.০১.২০২৫ তারিখ সকাল ০৮.০০ ঘটিকার মধ্যে সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ী মাঝিরঘাট রোড সেবক কলোনীর গলির মুখে সোনালী বিল্ডিংয়ের ২য় তলা পূর্ব পাশের কক্ষের চিটাগাং সিএন্ডএফ প্রাইভেট লিঃ এর অফিস কক্ষ হতে চুরি করে পরবর্তীতে যেকোন একসময় মোঃ আরিফ হোসেন মেহেদী প্রকাশ মেহেদী হাসান নিকট এক লক্ষ টাকায় বিক্রি করে। বর্তমানে পিস্তলটি সদরঘাট থানাধীন বাংলাবাজার নাহার বিল্ডিংয়ের পিছনে আমির হোসেন দোভাষের বিল্ডিংয়ের উত্তর পাশে পরিত্যক্ত ভবনের উত্তর-পূর্ব কোনে পরিত্যক্ত বাথরুমের ভিতরে ইটের কনক্রিটের নিচে রক্ষিত আছে। অতঃপর সদরঘাট থানা পুলিশের একটি আভিযানিক টিম সদরঘাট থানাধীন বাংলাবাজার নাহার বিল্ডিংয়ের পিছনে আমির হোসেন দোভাষের বিল্ডিংয়ের উত্তর পাশে পরিত্যক্ত ভবনের উত্তর পূর্ব কোনে পরিত্যক্ত বাথরুমের ভিতরে ইটের কনক্রিটের নিচ হতে পুলিশ রিমান্ডে থাকা আসামীদের দেখানো ও নিজেদের হাতে বের করে দেওয়া মতে (ক) একটি বিদেশী পিস্তল, যাহার নং-০০২৪১৫, যার একপাশে খঁমবৎ-২২ এবং অপর পাশে গধফব রহ এবৎসধহু লেখা আছে। (খ) একটি পিস্তলের ম্যাগজিন, যাহার মধ্যে ০৬ রাউন্ড পিস্তলের গুলি রয়েছে, প্রতিটি গুলির পিছনে ইংরেজিতে ঊ লেখা আছে, (গ) একটি লোহার পুরাতন সেলাই রেঞ্জ, যাহা লম্বা ১৮ ইঞ্চি, (ঘ) একটি প্লাষ্টিকের হাতলযুক্ত লোহার কাটার, যাহা লম্বা ২৪ ইঞ্চি, (ঙ) একটি পুরাতন সাদা প্লাষ্টিকের বস্তা প্রাপ্ত হয়ে ১২.০৫.২০২৫ তারিখ সময় ২১:৩৫ ঘটিকায় সাথে থাকা টর্চ লাইটের আলোতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারপূর্বক জব্দ করেন।

এমতাবস্থায়, আসামী- আবু বক্কর সিদ্দিক প্রকাশ তারেক, মোঃ আরিফ হোসেন মেহেদী প্রকাশ মেহেদী হাসান, মোঃ শাকিল বাবু প্রকাশ ছোট বাবু, জিল্লুর রহমান রহিত গন পরস্পর যোগসাজসে ও জ্ঞাতসারে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র বিদেশী পিস্তল ও গুলি নিজেদের হেফাজত ও তত্বাবধানে রেখে ১৯অ, ১৮৭৮ ধারার অপরাধ করায় তাদের বিরুদ্ধে সিএমপি এর সদরঘাট থানার মামলা নং-৫, তারিখ- ১৩ মে, ২০২৫; ধারা- ১৯, ১৮৭৮; রুজু করা হয়।

উল্লেখ্য যে, চুরি, ছিনতাই, ডাকাতি ও অস্ত্র সংক্রান্তে আসামী- আবু বক্কর সিদ্দিক প্রকাশ তারেক এর বিরুদ্ধে ১৩ টি, মোঃ আরিফ হোসেন মেহেদী প্রকাশ মেহেদী হাসান এর বিরুদ্ধে ২২টি, মোঃ শাকিল বাবু প্রকাশ ছোট বাবু এর বিরুদ্ধে ১৭টি, ও জিল্লুর রহমান রহিত এর বিরুদ্ধে ০৫টি মামলা পাওয়া যায়।

Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×