ঢাকা, ০৫ অক্টোবর-২০২৬
স্টাফ রিপোর্টার : চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ ০৫ অক্টোবর (সোমবার) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ডনের জামিন আবেদনের ওপর শুনানি হয়। আবেদনে তাকে নির্দোষ দাবি করে সাতটি যুক্তি তুলে ধরেন তার আইনজীবী। মামলার দুটি সুরতহাল প্রতিবেদন, দুটি ময়নাতদন্ত প্রতিবেদন, ভিসেরা ও রাসায়নিক প্রতিবেদন পর্যালোচনায় সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে দাবি করা হয়।
জামিন আবেদনে বলা হয়, আশরাফুল হক ডন ঘটনার বিষয়ে কিছুই জানতেন না এবং তাকে অহেতুক হয়রানি করার উদ্দেশ্যে মামলায় সম্পৃক্ত করা হয়েছে। গত ৯ আগস্ট তাকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে উল্লেখ করে আইন অনুযায়ী জামিন পাওয়ার দাবিও জানানো হয়।
আবেদনে আরও বলা হয়, ডন শারীরিকভাবে অসুস্থ এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার স্থায়ী ঠিকানা রয়েছে এবং জামিন পেলে তিনি পলাতক হবেন না। আদালতে উপযুক্ত জামিনদার দেওয়ার কথাও জানানো হয়।
আসামিপক্ষের আবেদনে শুনানির সময় অন্যান্য বক্তব্য মৌখিকভাবে আদালতে উপস্থাপনের কথা উল্লেখ করে ন্যায়বিচারের স্বার্থে ডনের জামিন মঞ্জুরের আবেদন জানানো হয়েছিল। তবে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।
Related News :

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড


