ঢাকা, ১২ নভেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার : সাভারে কার্যক্রম স্থগিত/নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। ১২ নভেম্বর (বুধবার) ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে এ চেকপোস্ট স্থাপন করে সাভার মডেল থানা পুলিশ।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা জানান, লকডাউনকে সামনে রেখে মানুষের জান মালের নিরাপত্তা রক্ষায় নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে চেকপোস্ট বসানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে এসময় মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন তল্লাশির পাশাপাশি যাত্রীদের পরিচয়পত্র চেক করা হয়।
এদিকে, আজ সাঁড়াশি অভিযান চালিয়ে ঢাকার সাভার মডেল থানা, আশুলিয়া থানা ও ধামরাই থানা পুলিশ এ পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৭ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। এদের মধ্যে সাভার মডেল থানা পুলিশ ৪ জন, আশুলিয়া থানা পুলিশ ১ জন এবং ধামরাই থানা পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


