ঢাকা, ০১ জুলাই-২০২৫
জেলা প্রতিনিধি : সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর নারকীয় হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ ০১ জুলাই (মঙ্গলবার) সাতক্ষীরার শহরের নিউমার্কেট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিকে হামলার ঘটনায় প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাদি হয়ে ১৮ জনকে জ্ঞাত ও অজ্ঞাত আরো ৩০ থেকে ৪০ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় একজন চিহ্নিত সন্ত্রাসীকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
প্রেসক্লাব সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, অধ্যক্ষ আশেক-ই-এলাহি, প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আকরামুল ইসলাম, নির্বাহি সদস্য কাজী মামুন, সাংবাদিক মশিউর রহমান ফিরোজ, তৌফিকুজ্জামান লিটু, মমিনুর রহমান ও মুনসুর রহমান প্রমুখ।
মানবন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের বহু কাঙ্খিত একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোটের জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আশ্বাসে সব কর্মসূচি আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়।
গত সোমবার পূর্বঘোষিত সাধারণ সভায় যোগদানের উদ্দেশ্যে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সাধারণ সদস্যরা শান্তিপূর্ণভাবে প্রেসক্লাবে প্রবেশের সময় সন্ত্রাসীরা লাঠি, রড, হাতুড়িসহ দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাংবাদিকদের ওপর হামলা করে। এতে সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক এম বেলাল হোসাইন, সাধারণ সদস্য আমিনুর রহমান, ইদ্রিস আলীসহ অন্তত ২০ থেকে ২৫ জনেরও বেশি সাংবাদিক আহত হন।
এ ঘটনায় পুলিশ সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামের নাজমুল হুদার ছেলে সাব্বির হোসেনকে সাতক্ষীরা শহর থেকে গ্রেফতার করেছে।

Related News :

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ


