ঢাকা, ১১ জুলাই-২০২৫
জেলা প্রতিনিধি : সাংবাদিকদের আবাসন সংকট দূর করতে মানবিক উদ্যোগ প্রহণ করেছে রংপুর সদর উপজেলা প্রেসক্লাব। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চওড়াপাড়া গ্রামে এ আবাসন প্রকল্পের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম ফলক উন্মোচনের মাধ্যমে আবাসন প্রকল্পের সূচনা করেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সাংবাদিকদের জন্য এই আবাসন প্রকল্প একটি যুগান্তকারী ও ব্যতিক্রমধর্মী উদ্যোগ। বাংলাদেশে প্রথমবারের মতো রংপুর সদর উপজেলা প্রেসক্লাব এমন মানবিক পরিকল্পনা বাস্তবায়ন করেছে, যা অন্য উপজেলাগুলোর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও এই প্রকল্পের অন্যতম উদ্যোক্তা মহিউদ্দিন মখদুমি। সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মিলন আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন, সদর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, খলেয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেবিউল হক লিটন, বিএনপি নেতা মাসুদ রানা ও সাংবাদিকবৃৃন্দ। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সাংবাদিকরা বলছেন, এটি শুধু আবাসন সমস্যা সমাধানের পথ দেখায়নি, বরং সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তার প্রতি একটি বড় সামাজিক স্বীকৃতিও বয়ে এনেছে।
Related News :

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ


