ঢাকা, ২০ জুন-২০২৫
ওয়াহিদ মুরাদ (বিভাগীয় ব্যুরো প্রধান) : জাতীয় দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২০ জুন (শুক্রবার) রাত সাড়ে ৯টার দিকে নিজ বাসায় হঠাৎ বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৪৫ বছর।
মামুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। পরিবারের সদস্যরা জানায়, শনিবার খুলনার দিঘলিয়া উপজেলার ব্রক্ষ্মগাতী গ্রামে তার দাফন করা হবে।
মামুন রেজা চ্যানেল টোয়েন্টিফোরের খুলনার আঞ্চলিক প্রধান প্রতিবেদকও ছিলেন। তিনি চার বার খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এছাড়া খুলনা সাংবাদিক ইউনিয়নের দুইবারের সাবেক সভাপতিও ছিলেন তিনি।

Related News :

দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান এর মায়ের মৃত্যুতে শোক বিবৃতি

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় তৌফিক ইমরোজ খালিদী

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

বীর মুক্তিযোদ্ধা সরদার শহীদুল্লাহ'র মৃত্যুতে পরিবারের শোক

দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেই

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদের ইন্তেকাল


