ঢাকা, ২৮ আগস্ট-২০২৬
শোক সংবাদ : গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, খুলনার দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী নিবাসী বীর মুক্তিযোদ্ধা, সাবেক সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার এবং অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা, দিঘলিয়া শাখার প্রধান উপদেষ্টা সরদার শহীদুল্লাহ গতকাল ২৭ আগস্ট ২০২৬, (বৃহস্পতিবার) বিকেলে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…)
তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর কর্মময় জীবনের স্মৃতি স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।
মরহুমের নামাজে জানাজা আজ ২৮ আগস্ট ২০২৬, শুক্রবার সকাল ১০টায় স্থানীয় সুতিরকুল ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের জানাজায় শরিক হয়ে মরহুমের রুহের মাগফিরাতের জন্য দোয়া করার অনুরোধ করা যাচ্ছে।
আল্লাহ তাআলা মরহুমের সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।
শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে- ওয়াহিদ মুরাদ, সহ-সভাপতি, দিঘলিয়া প্রেসক্লাব, খুলনা। মোবাইল: ০১৭৯৭-১৮৮৫৭৭
Related News :

দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান এর মায়ের মৃত্যুতে শোক বিবৃতি

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় তৌফিক ইমরোজ খালিদী

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেই

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদের ইন্তেকাল

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই


