ঢাকা, ২২ অক্টোবর-২০২৫
স্টাফ রিপোর্টার : রাজধানীর রমনা থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর (৫৫) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। আজ ২২ অক্টোবর (বুধবার) কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে, মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদ তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, গত ১৫ সেপ্টেম্বর এ মামলায় এনায়েত করিম চৌধুরীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান। রিমান্ড শেষে ১৭ সেপ্টেম্বর একই মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাহারা ফারজানা হক।
উল্লেখ্য, সন্দেহজনক আচরণের কারণে গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে জননিরাপত্তা বিরোধী কর্মপরিকল্পনার অসংলগ্ন তথ্য দেওয়ায়, পরদিন ১৪ সেপ্টেম্বর তার বিরুদ্ধে রমনা থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেন রমনা থানার এসআই আজিজুল হাকিম।
মামলার অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত এনায়েত বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে দেশে এসে জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত আছেন, যা বাংলাদেশের আইন অনুসারে গুরুতর ও দণ্ডনীয় অপরাধ।
Related News :

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড


