ঢাকা, ২১ সেপ্টেম্বর-২০২৬
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাছিম মাদবর কান্দি এলাকায় দীর্ঘদিন ধরে সোহেল মাদবর নামে এক ব্যক্তির বিরুদ্ধে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। রাজনৈতিক পরিচয় ও প্রভাবকে কাজে লাগিয়ে তিনি এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছেন।
স্থানীয়দের অভিযোগ, সোহেল মাদবর, পিতা—তাহের মাদবর, বিগত সরকারের আমল থেকেই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছুদিন তিনি আত্মগোপনে থাকলেও পরবর্তীতে রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে পুনরায় এলাকায় সক্রিয় হয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
অভিযোগ রয়েছে, বর্তমানে সোহেল মাদবর নিজেকে বিএনপি’র নেতা হিসেবে পরিচয় দিলেও তার কোনো পদ-পদবি রয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেননি স্থানীয়রা। তার বিরুদ্ধে আরও অভিযোগ, রবিন নামে এক ভ্যানচালক, বান্দা মোল্লার নাতি লিটন, রহিম নামে এক মোটরসাইকেলচালকসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে তিনি ইয়াবা ব্যবসা পরিচালনা করছেন। মাদক সহজলভ্য হয়ে পড়ায় শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। এর প্রভাব পড়ছে পরিবার ও সমাজে। একই সঙ্গে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধির আশঙ্কাও করছেন স্থানীয় বাসিন্দারা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, সোহেল মাদবর এলাকায় নিজের রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের কথা বলে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখান। তিনি প্রশাসনের বিভিন্ন পর্যায়ে তার প্রভাব রয়েছে বলেও দাবি করেন বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় কয়েকজনের দাবি, শিবচর থানা পুলিশের কিছু অসাধু সদস্যকে নিয়মিত অর্থ দিয়ে ম্যানেজ করে সোহেল মাদবর মাদক ব্যবসা পরিচালনা করছেন। তার বাড়ির সামনের পাকা রাস্তা, ভিটাবাড়ি ও নলির বাড়ির চায়ের দোকান এলাকায় প্রকাশ্যে ইয়াবা বিক্রির অভিযোগও করেছেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগগুলো তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের ভাষ্য, মাদকের কারণে এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা সোহেল মাদবরসহ অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভদ্রাসন ইউনিয়নকে মাদকমুক্ত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে সোহেল মাদবরের বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


