ঢাকা, ২৪ জুলাই-২০২৬
নিজস্ব প্রতিবেদক : শিপিং রিপোর্টার্স ফোরাম বাংলাদেশের (এসআরএফবি) সভাপতি পদে চ্যানেল ওয়ানের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে এখন টিভির মাহমুদ রাকিব নির্বাচিত হয়েছেন। ২৪ এপ্রিল (শুক্রবার) রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ১৩ সদস্যের মধ্যে কার্যনির্বাহী কমিটির ১১ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সভাপতি পদে হাবিবুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন যুগান্তরের কাজী জেবেল। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে দুজন প্রার্থী, ফাহিম মোনায়েম (বৈশাখী টিভি) ও মেজবাহ উল্লাহ শিমুল (বিটিভি), সমান ভোট পাওয়ায় দুজনকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি পদে মাহবুব সৈকত (মাই টিভি), যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সুমন (ভোরের ডাক), কোষাধক্ষ্য বোরহান উদ্দিন (ঢাকা মেইল), দপ্তর সম্পাদক রাশিম মোল্লা ( দৈনিক মানবজমিন) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আলম (কালবেলা)। নির্বাহী সদস্য পদে- শামছুল ইসলাম (দৈনিক নয়া দিগন্ত), ফয়সাল আহাম্মেদ (দি বাংলাদেশ মেইল), হরলাল রায় সাগর (ভোরের কাগজ), আশীষ কুমার সেন (দৈনিক জনতা) নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আবু সালেহ আকন (সভাপতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি) এবং দুই নির্বাচন কমিশনার মাইনুল হাসান সোহেল (সাধারণ সম্পাদক ঢাকা রিপোর্টার্স ইউনিটি) ও মহি উদ্দিন (সাবেক সাধারণ সম্পাদক ঢাকা রিপোর্টার্স ইউনিটি) এ নির্বাচন পরিচালনা করেন। এর আগে, সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান । সভায় অর্থ সম্পাদক শামছুল ইসলাম আর্থিক প্রতিবেদন এবং সাধারণ সম্পাদক আফরিন জাহান সংগঠনের কার্যক্রমের ওপর প্রতিবেদন উপস্থাপন করেন। সংগঠনের সদস্যরা করতালির মধ্য দিয়ে এ দুটি প্রতিবেদন পাশ করেন।
Related News :

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ


