শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার

ঢাকা, ২২ সেপ্টেম্বর-২০২৬

সৈয়দ বশির আহম্মেদ, (চীফ রিপোর্টার) : সিঙ্গাপুর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-৫৮৫) একটি ফ্লাইটের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৫ দশমিক ৮৩২ কেজি। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

২১ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে সিঙ্গাপুর থেকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইটটিতে শতাধিক স্বর্ণবার থাকার সম্ভাবনার কথা জানতে পারে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ফ্লাইট অবতরণের পরপরই সিআইআইডির কর্মকর্তারা উড়োজাহাজটিতে তল্লাশি শুরু করেন। প্রায় চার ঘণ্টা ধরে চলা অভিযানের একপর্যায়ে উড়োজাহাজের টয়লেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণবারগুলো শনাক্ত করা হয়।

কর্মকর্তারা জানান, উদ্ধার করা প্রতিটি স্বর্ণবারের ওজন ১০ তোলা। ৫০টি বারের মোট ওজন ৫০০ তোলা বা প্রায় ৫ দশমিক ৮৩২ কেজি। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা। স্বর্ণগুলো কোনো যাত্রীর ব্যাগেজ থেকে উদ্ধার হয়নি। উড়োজাহাজের টয়লেটে লুকানো অবস্থায় এগুলো পাওয়ায় ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। স্বর্ণবারগুলো উড়োজাহাজে কারা রেখেছিল, বিমানবন্দর থেকে সেগুলো বের করে নেওয়ার পরিকল্পনায় কারা জড়িত ছিল এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না–এসব বিষয় খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত চক্র শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।

Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×