ঢাকা, ২১ সেপ্টেম্বর-২০২৬
চীফ রিপোর্টার : রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি মো. আলী আফজালের পদ শূন্য ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ২১ সেপ্টেম্বর (সোমবার) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ আলী আফজালের করা রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
গত ১৪ সেপ্টেম্বর চিঠি দিয়ে আলী আফজালের পদ শূন্য ঘোষণার সিদ্ধান্তের কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয়। চিঠিতে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, আলী আফজাল ঋণখেলাপি হওয়ায় ২০২২ সালের বাণিজ্য সংগঠন আইনের ২৩(১)(খ) ধারা অনুযায়ী তাঁর রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত স্থগিত চেয়ে ১৫ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদন করেন আলী আফজাল। এরপর সিদ্ধান্ত স্থগিত চেয়ে ১৫ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদন করেন আলী আফজাল।
রিটের শুনানিতে আলী আফজালের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন। শিশির মনির জানান, ১৫ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে করা আপিল ও স্থগিতাদেশের আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আবেদনটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণার সিদ্ধান্ত স্থগিত থাকবে।
Related News :

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড


