রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে কর্মশালা

ঢাকা, ১৯ সেপ্টেম্বর-২০২৬

জেলা প্রতিবেদক : রাজশাহী জেলায় আজ আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে সর্প দংশন প্রতিরোধ ও চিকিৎসা এবং সাপ উদ্ধার ও অবমুক্তকরণ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১১টায় প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌ. জুনায়েদ আহমেদ-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক ড. জালাল উদ্দিন সরদার, শাহ মখদুম কলেজের অধ্যক্ষ এস.এম. রেজাউল ইসলাম ও রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহী -এর বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির এবং সর্প গবেষক বোরহান বিশ্বাস রোমন।

কর্মশালায় বক্তারা বাংলাদেশে বিষধর ও নির্বিষ সাপের ছবিসহ পরিচিতি ও প্রজাতিসমূহ, সাপেকাটা রোগির সংখ্যা ও পরিসংখ্যান, সাপ কখন ও কেন মানুষকে কামড়ায়, এন্টিভেনমের ব্যবহার ও এর কার্যকারিতা এবং সর্প দংশনের প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে আলোকপাত করেন।তারা পরিবেশের জন্য উপকারী প্রজাতির সাপ হত্যা না করে উদ্ধার ও অবমুক্তকরণ বিষয়ে গুরুত্বারোপ করেন। প্রশিক্ষকবৃন্দ সাপ উদ্ধার, হ্যান্ডলিং ও প্রকৃতিতে অবমুক্তকরণ বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করেন। এসময় তারা সাপ উদ্ধারে নিজেদের নিরাপত্তা, সুরক্ষা ও পর্যাপ্ত প্রয়োজনীয় সরঞ্জামাদির প্রয়োজনীয়তার বিষয়টি উল্লেখ করেন।

Related News :

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে  ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪

চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×