চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার

ঢাকা, ১৬ অক্টোবর-২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ, (চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি) : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, গান পাউডার সদৃশ্য ১১ দশমিক ৮ কেজি সাদা পাউডার ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় দুটি হাসুয়াও জব্দ করা হয়।

১৬ অক্টোবর (শুক্রবার) রাত ২টা ৫ মিনিটে সদর উপজেলার ৫ নম্বর মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়। এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫, রাজশাহীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, আমবাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় ককটেল, গান পাউডার সদৃশ্য পাউডার, হাসুয়া ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। তবে ঘটনাস্থলের আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

উদ্ধার করা আলামতগুলো দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা সেখানে মজুত করে রেখেছিল বলে ধারণা করছে অভিযান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে।

Related News :

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে  ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×