রাজবাড়ীতে পা‌কিস্তানি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ‘কালা মা‌নিক’ গ্রেপ্তার

ঢাকা, ১১ অক্টোবর-২০২৬

জেলা প্রতিবেদক : রাজবাড়ীতে একটি পা‌কিস্তানি রিভলবার ও আট রাউন্ড গুলিসহ আরাফাত হোসেন ওরফে ‘কালা মানিক’ নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ ১১ অক্টোবর (রবিবার)সকালে পাংশা উপ‌জেলার হরিণাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় ব‌লে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলী। আটক যুবক আরাফাত হোসেন ওরফে কালা মানিক (৩১)। তিনি উপজেলার হরিণাডাঙ্গা গ্রামের মৃত নবাব আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলী জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি দল হ‌রিণাডাঙ্গা গ্রা‌মে অভিযান চালায়। এ সময় আরাফাত হোসেনের বসতঘরে তল্লাশি চালানো হয়। পরে তার ঘ‌রে থে‌কে একটি কালো রঙের সিনথেটিক শপিং ব্যাগের ভেতর থেকে কাঠের হাতলযুক্ত একটি পা‌কিস্তানি সচল রিভলবার ও আট রাউন্ড গু‌লি উদ্ধার করা হয়। তিনি আরও জানায়, এ বিষ‌য়ে পাংশা ম‌ডেল থানায় এক‌টি মামলা দা‌য়েরের পর আসা‌মি‌কে রাজবাড়ী আদালতে পাঠা‌নো হয়।

পাংশা ম‌ডেল থানার ওসি মঈনুল ইসলাম ব‌লেন, রোববার মাদকদ্রব‌্য নিয়ন্ত্রন অ‌ধিদপ্তর মাদক বি‌রোধী অভিযানে অস্ত্র, গু‌লিসহ একজন‌কে আটক ক‌রেছে। প‌রে তাকে থানা পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর ক‌রা হয়। এ ঘটনায় মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা‌দী হ‌য়ে মামলা দা‌য়ের ক‌রেছে। প‌রে আসা‌মি‌কে রাজবাড়ী আদাল‌তে পাঠা‌নো হয়।

Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×