রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট : গ্রেপ্তার ৯, ওসি প্রত্যাহার

ঢাকা, ২৭ সেপ্টেম্বর-২০২৬

স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুরে বাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় লুট হওয়া মালামালভর্তি দুটি ট্রাকও উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। ডিএমপির উপকমিশনার (মিডিয়া ও জনসংযোগ) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসনিক কারণে ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

পুলিশ জানায়, শাহ আলী থানার একটি দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে। সেই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রটি থেকে লুট হওয়া চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য মালামালভর্তি দুটি ট্রাক উদ্ধার করা হয়েছে। তবে গ্রেপ্তারদের নাম তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে প্রায় ২৫০ জনের একটি মুখোশধারী দল মিরপুর-১ এলাকায় ৫০ বছরের পুরোনো স্বাস্থ্যকেন্দ্রটিতে ভাঙচুর চালিয়ে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, সরকারি নথিপত্র ও নগদ অর্থ লুট করে এবং অবৈধভাবে প্রতিষ্ঠানটির জায়গা দখলে নেয়। পরে এ ঘটনায় শাহ আলী থানায় একটি মামলা করা হয়।

Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×