ঢাকা, ০৫ ফেব্রুয়ারি-২০২৬
জেলা প্রতিনিধি : রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় আজ বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুস্থ ও অসহায়, দরিদ্র ব্যক্তি ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। আজ ০৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাঙ্গামাটি রিজিয়নের ১০ আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার কেরেককাটা এলাকায় এ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
বৃহস্পতিবার সকালে ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার এর তত্ত্বাবধানে চিকিৎসা সেবা প্রদান করেন ১০ আর ই ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. হাসানউজ্জামান এ্যানী।
এসময় শতাধিক অসহায় ব্যক্তির মধ্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ভবিষ্যতেও সুবিধা বঞ্চিত মানুষের জন্য এ চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


