ঢাকা, ২০ ডিসেম্বর-২০২৫
নেজাম কাদেরী, (চট্টগ্রাম ব্যুরো প্রধান) : রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের ‘স্বপ্নদ্বীপ’ নামক রিসোর্টে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে কাপ্তাই হ্রদে কায়াকিং করতে গিয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। ২০ ডিসেম্বর (শনিবার) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে বেলা সোয়া ১১টার দিকে ওই পর্যটকের মৃতদেহ উদ্ধার করেন। মৃত পর্যটক যুবকের নাম মো. ইফরাত (২৬)।
সে ঢাকার পুরাতন নাজির বাজার এলাকার মো. ওয়াসিমের ছেলে। ফায়ার সার্ভিস জানিয়েছে, রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের স্বর্গদ্বীপ আইল্যান্ড নামক রিসোর্টে বন্ধুদের সঙ্গে নিয়ে ঘুরতে এসে আজ শনিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ঢাকার পুরাতন নাজির বাজার এলাকার মো. ওয়াসিমের ছেলে মো. ইফরাত কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে গিয়ে ডুবে নিখোঁজ হন।
এ সংবাদ পাওয়ার পর রাঙামাটি ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট লিডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘন্টা উদ্ধার অভিযান পরিচালনা করে বেলা ১১টা ১৫ মিনিটের সময় ডুবুরি সজীব, এমরান এবং নুরুল ইসলামের সহায়তায় নিখোঁজের মরদেহ উদ্ধার করে স্থানীয় থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।
রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মুর্শিদুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে আমাদের ডুবুরি টিম ঘটনাস্থলে গিয়ে মো. ইফরাত নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে। সে তার ছয়জন বন্ধুর সঙ্গে হ্রদে বোট কায়াকিং করতে গিয়ে উল্টে গিয়ে পানিতে ডুবে যায়। তার গায়ে কোনো লাইভ জ্যাকেট ছিল না। মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


