ঢাকা, ১৮ ফেব্রুয়ারি-২০২৬
এম.এ জাহান (স্টাফ রিপোর্টার) : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
বাংলাদেশ ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে পরিচিত আমিনুল হক ১৯৯৮ সাল থেকে জাতীয় দলের হয়ে খেলেছেন। দীর্ঘ সময় জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের পর ২০১১ সালে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন। ২০১৩-১৪ মৌসুমে পেশাদার ফুটবলকে বিদায় জানান এই তারকা ফুটবলার। এর মধ্য দিয়ে তার ১৭ বছরের দীর্ঘ খেলোয়াড়ি জীবনের অবসান ঘটে। ওই সময় তিনি বেশ কয়েকবার বড় ধরনের ইনজুরিতে পড়েছেন এবং তাকে পাঁচবার অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে।
মাঠে গোল পোস্টের নিচে আমিনুলের উপস্থিতি ছিল অত্যন্ত দাপুটে। বাংলাদেশের ফুটবলের এক পরিবর্তনের সময়ে তিনি ছিলেন এক অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব। ফুটবলকে বিদায় জানানোর পর ২০১৪ সালে আমিনুল হক রাজনীতিতে যোগ দেন। রাজনীতির সেই নতুন অধ্যায়ই আজ তাকে মন্ত্রিসভার সদস্য হিসেবে নতুন দায়িত্বে নিয়ে এলো।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


