যশোরে আ.লীগের ১৬৯ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ

ঢাকা, ২৩ ডিসেম্বর-২০২৪

স্টাফ রিপোর্টার : যশোর জেলা জজ আদালতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ১৬৯ জন নেতাকর্মী আত্মসমর্পণ করেছেন। পরে আদালতের বিচারক আত্মসমর্পণকারীদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

২২ ডিসেম্বর (রবিবার) দুপুরে যশোরের সদর উপজেলা, বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা থেকে আদালতে উপস্থিত হয়ে স্বেচ্ছায় আত্মসর্ম্পণ করেন আওয়ামী লীগের ওইসব নেতাকর্মী।

এদিন একযোগে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ প্রভৃতি স্লোগান দিয়ে তারা আদালতের এজলাসে প্রবেশ করেন। বিচারকের আদেশের পরও তারা স্লোগান দিতে দিতে পুলিশের প্রিজন ভ্যানের দিকে এগিয়ে যান।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। তারপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বতী সরকার গঠন করা হয়। কার্যত এর পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ঢালাওভাবে মামলা ও ধরপাকড় শুরু করে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ পর্যন্ত সারা দেশ থেকে দলটির কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। যশোরে চিত্রও এর ব্যতিক্রম নয়।

এরই পরিপ্রেক্ষিতে আজ যশোর সদরের ২০ জন, অভয়নগরের ১০৫ ও বাঘারপাড়ার ৪৪ জনসহ মোট ১৬৯ জন আওয়ামী লীগ নেতাকর্মী আদালতে আত্মসর্ম্পণ করেন। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, ঢালাওভাবে মামলা ও গণগ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে দলটির নেতাকর্মীরা আদালতে আত্মসর্ম্পণ করে স্বেচ্ছায় কারাবরণের সিদ্ধান্ত নিয়েছেন। পর্যায়ক্রমে দলটির আরও নেতাকর্মী এভাবে আত্মসর্ম্পণ করবেন।

Related News :

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×