ঢাকা, ১৪ সেপ্টেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বালুরমাঠ এলাকায় অবৈধ রিকশার গ্যারেজে যৌথ অভিযান চালিয়েছে থানা পুলিশ, ট্রাফিক পুলিশ, র্যাব, ডেসকোসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা। অভিযানে দুজনকে আটক করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর (রবিবার) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা।
উপ-পুলিশ কমিশনার জানান, রাত ৯ টার দিকে মোহাম্মদপুরের রায়েরবাজার বালুর মাঠ এলাকায় ছয়টি রিক্সার গ্যারেজে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে দুইটি গ্যারেজের বিদ্যুতের লাইন বৈধ ছিল এবং বাকি চারটি চুরি করে ব্যবহৃত হতো। এই ঘটনায় দুইজনকে আটক করা হয়। অভিযানে গিয়ে বৈদ্যুতিক চোরাই লাইন সংযোগকারী রবিউলের নাম জানা যায়। অবৈধ বিদ্যুৎ সংযোগকারী রবিউলকে ধরতে অভিযান চলছে।
তিনি আরও জানান, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে রিকশার গ্যারেজ থেকে মাসে মোটামুটি টাকা হাতিয়ে নিত। অভিযানে থানা পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ,ডেসকো সিটি কর্পোরেশন, র্যাব অংশগ্রহণ করে।
অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে রিক্সার গ্যারেজ চালানো আটক দুইজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


