ঢাকা, ০৬ ফেব্রুয়ারি-২০২৬
জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কায় আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। ০৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ১০টার দিকে দিঘীরপাড়-সিপাহিপাড়া সড়কে যশলং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার দরজারপাড় এলাকার আসলাম শেখের মো. শাহ সানিয়াত শেখ (২৯), আলম খানের ছেলে হোসাইন মোহাম্মদ সাকিব খাঁন (২৬) এবং বাদল মাঝির ছেলে তুর্য মাঝি (২৮)।
পুলিশ জানায়, তিন বন্ধু মোটরসাইকেলে করে সিপাহীপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে চালকসহ আরোহীরা রাস্তায় ছিটকে পরলে ঘটনাস্থলেই শাহ সানিয়াত শেখ এবং হোসাইন মোহাম্মদ সাকিব খাঁন নিহত হন।
গুরুতর আহত অবস্থায় তুর্যকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তথ্য নিশ্চিত করে দিগীরপাড় পুলিশ ফাড়ির ইনচার্জ মো. তাজুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা রয়েছে।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


