ঢাকা, ২৪ ডিসেম্বর-২০২৪
জেলা প্রতিনিধি : মেহেরপুর জেলা প্রেসক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৩ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যা ৬টায় প্রেসক্লাব মিলনায়তনে পিঠা উৎসব ও দুজন সাংবাদিককে সম্মাননা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এই উপলক্ষে মিলনায়তনে আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুজিবনগর উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক মন্টু, জিনিয়াস ল্যাবরেটরি স্কুলের পরিচালক আলামিন হোসেন বকুল ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনোয়ারুল হক কালু। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চান্দু।
প্রধান অতিথি অধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিন বলেন, বর্তমান সমাজে সাংবাদিকতা খুবই চ্যালেঞ্জিং পেশা। যে সমাজে গণতন্ত্র থাকে না, সে সমাজ দারুণভাবে অসুস্থ, সেই সমাজে আসলে মুক্ত চিন্তা ও সাংবাদিকতার চর্চা করা প্রচন্ড চ্যালেঞ্জিং। সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে মেহেরপুর জেলা প্রেসক্লাব তার অবস্থান ধরে রাখবে বলে প্রত্যাশা করছি।’
সভায় সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ বাসস’র ও প্রতিদিনের সংবাদ প্রতিনিধি দিলরুবা খাতুন ও কালবেলা প্রতিনিধি খান মাহমুদ আল রাফিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে হরেক রকম পিঠার উৎসব হয়।
Related News :

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ


