ঢাকা, ১১ মার্চ-২০২৫
স্টাফ রিপোর্টার : মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় বিভিন্ন অনিয়মের দায়ে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট আটহাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ ১১ মার্চ (মঙ্গলবার) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত সিরাজদিখান উপজেলার সিরাজদিখান বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় সিরাজদিখান উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মো. শাহ আলম মিয়াসহ সিরাজদিখান থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে বিভিন্ন মুদি দোকান, ফার্মেসী ও রেষ্টুরেন্টে মনিটরিং করা হয়। মনিটরিংকালে সয়াবিন তেল ধার্য্যকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে বিক্রি করায় মিন্টু স্টোরকে ৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে বিমান পোল্টি ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


