মুন্সিগঞ্জে অনুমোদনহীন ভুয়া আবাসন প্রকল্পের সাইনবোর্ড অপসারণ

ঢাকা, ১৮ জুন-২০২৬

জেলা প্রতিনিধি : মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় অনুমোদনহীন ভুয়া আবাসন প্রকল্পের সাইনবোর্ড অপসারণ করেছে উপজেলা প্রশাসন। ১৭ জুন (বুধবার) বিকেলে এসব সাইনবোর্ড অপসারণ করা হয়েছে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দুপাশে বিভিন্নস্থানে আবাসন প্রকল্পের এসব সাইনবোর্ড লাগানো হয়।

সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষের নেতৃত্বে উপজেলা প্রশাসন ইসলামপুর থেকে সৈয়দপুর, নয়ানগর এবং শিকারপুর এলাকায় সাইনবোর্ড অপসারণের অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সিটি স্কয়ার হোমটাউন, স্বপ্নছায়া, কিং ইকো রিসোর্ট নামীয় ৩টি অনুমোদনহীন আবাসন প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে লাগানো ১২টি সাইনবোর্ড অপসারণ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন ও সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন।

সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ জানান, জনস্বার্থে এবং কৃষি জমি রক্ষায় অনুমোদনহীন আবাসন প্রকল্পসমূহের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে।

Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×