মিরপুরের চাঁদার টাকা বিদেশে শীর্ষ সন্ত্রাসীদের পাঠানোর অভিযোগে তিন ভাই গ্রেপ্তার

ঢাকা, ২৩ অক্টোবর-২০২৬

স্টাফ রিপোর্টার : রাজধানীতে চাঁদাবাজি করে বিদেশে পলাতক মিরপুরের ‘ফোর স্টার গ্রুপের’ শীর্ষ সন্ত্রাসীদের কাছে টাকা পাঠানো এবং দেশে তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় সহযোগিতার অভিযোগে তিন সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তিনজন ওই শীর্ষ সন্ত্রাসীদের আপন ভাগ্নে বলে জানিয়েছে পুলিশ।

২২ অক্টোবর (বৃহস্পতিবার) মিরপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. মেহেদী হাসান ওরফে জয় (৩৯), সানজিম হাসান (২৭) ও মো. অমিত হাসান (২৮)। তারা তিনজনেই আপন ভাই। তাদের বাবা আমির হোসেন এবং মা নাসিমা বেগম। পুলিশের তথ্য অনুযায়ী, নাসিমা বেগমের ভাই হলেন বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুন, মশিউর রহমান এবং জামিলুর রহমান ওরফে জামিল।

মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের বলেন, গ্রেপ্তার মেহেদী হাসান ওরফে জয় মিরপুরের ‘ফোর স্টার গ্রুপ’ নামে পরিচিত সন্ত্রাসী গোষ্ঠীর শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুনের চাঁদা আদায়, জুট ব্যবসা নিয়ন্ত্রণ, বিভিন্ন প্লট ও ফ্ল্যাট দখল, ফুটপাত নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং পরিচালনা এবং আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

তিনি বলেন, মেহেদীর মাধ্যমে আদায় করা চাঁদার টাকা বিদেশে পলাতক মফিজুর রহমান মামুন, মশিউর রহমান ও জামিলুর রহমান ওরফে জামিলের কাছে পাঠানো হতো বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এছাড়া, গ্রেপ্তার সানজিম হাসানের বিরুদ্ধে সংশ্লিষ্ট গোষ্ঠীর প্রভাব ব্যবহার করে কিশোর গ্যাং পরিচালনা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯১ নম্বর ওয়ার্ডে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।

ডিসি হাসান মোহাম্মদ নাছের জানান, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে ওই শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। মোবাইল ফোনের মাধ্যমেও তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হতো বলে জানা গেছে। তিনি আরও জানান, গ্রেপ্তার তিনজনকে মিরপুর থানার সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ডিএমপির মিরপুর বিভাগে অপরাধ দমন, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×