মাদারীপুরের শিবচরে বিএনপি’র নাম ভাঙিয়ে ইয়াবার রমরমা ব্যবসার অভিযোগ

ঢাকা, ২৯ আগস্ট-২০২৬

জেলা প্রতিবেদক : মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নে বিএনপি’র নাম ও প্রভাব ব্যবহার করে ইয়াবাসহ মাদক ব্যবসার গুরুতর অভিযোগ উঠেছে জামাল মাদবরের মেয়ে সুমাইয়া ওরফে বৃষ্টির বিরুদ্ধে। জামাল মাদবরের মেয়ে সুমাইয়া ওরফে বৃষ্টি বিগত আওয়ামী সরকারের স্থানীয় নেতাদের সাথে সখ্যতা ও অনৈতিক সম্পর্ক স্থাপন করে নিজের আপন চাচাকে ইয়াবার ব্যবসার সুযোগ করে দেয় এবং নিজেও ইয়াবায় আসক্ত হয়ে পরে।

গত ৫ আগস্ট-২০২৪ সরকার পতনের পর হঠাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৯নং ওয়ার্ড ভদ্রাসন ইউনিয়নের সভাপতি পরিচয় দিচ্ছেন যার কোন সাংগঠনিক অনুমোদন নেই। ভৌতিক পরিচয় দিয়ে পূর্বের ব্যবসা রমরমাভাবে চালিয়ে যাচ্ছেন অভিযোগ এলাকাবাসীর। সুমাইয়া ওরফে বৃষ্টি বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য না হয়েও পুলিশের পোশাক পরিহিত অবস্থার ছবি দিয়ে বিভিন্ন মানুষকে ভয় ভীতি দেখাচ্ছে যা ভয়ঙ্কর প্রতারণার শামিল।

স্থানীয়দের দাবি, চক্রটি মাছিম কান্দি গ্রামের সোহেল মাদবরের বাড়ির সামনে দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে মাদক বিক্রি ও সরবরাহ করে আসছে। এতে এলাকার তরুণ ও যুবসমাজের মধ্যে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিযুক্ত চক্রের কয়েকজন ব্যক্তি নিজেদের রাজনৈতিক পরিচয় ও প্রভাবের কথা প্রচার করে মাদক ব্যবসায় বাধা এড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে বিএনপি’র নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, মাদক ব্যবসার কারণে সামাজিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন। তাদের অভিযোগ, মাদক বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত ও কার্যকর অভিযান পরিচালনা করা হলে পরিস্থিতির উন্নতি হতে পারে। এ বিষয়ে সচেতন নাগরিকরা রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর সুযোগ না দেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তারা।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মাদক ব্যবসা ও মাদক পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কোনো রাজনৈতিক দলের নাম ব্যবহার করে মাদক ব্যবসা বা অন্য কোনো অপরাধ সংঘটনের অভিযোগ থাকলে তা তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে স্থানীয়দের।

Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×