মবস্টাররা আমাকে হত্যার হুমকি দিচ্ছে : ফজলুর রহমান

ঢাকা, ২৫ আগস্ট-২০২৫

বিশেষ প্রতিবেদন : দেশ-বিদেশ থেকে মবস্টাররা প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। ২৫ আগস্ট (সোমবার) দুপুরে সুপ্রিম কোর্ট এনেক্স ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে তিনি এ অভিযোগ করেন। ফজলুর রহমান বলেন, ‘আমাকে মব সৃষ্টিকারীরা (মবস্টার) হত্যার হুমকি দিচ্ছে। আমার সেগুনবাগিচার ভাড়া বাসার সামনে ওরা অবস্থান নিয়েছে… আজ আপনাদের মাধ্যমে আমি সারা জাতিকে জানাতে চাই, বাংলাদেশের মানুষ আপনারা জেনে রাখুন, আমার জীবন বড় শঙ্কায় আছে।’

এর আগে ২৫ আগস্ট (রবিবার) জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ বক্তব্য দেওয়ায় বিএনপির পক্ষ থেকে শোকজ নোটিশ দেওয়া হয়। ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে সোমবার তার বাসার সামনে অবস্থান নেয় কয়েকজন ব্যক্তি। সংবাদ সম্মেলনে ফজলুর রহমান বলেন, আমি দেশ, মুক্তিযুদ্ধ ও দেশের মানুষকে ভালোবাসি। তিনি বলেন, আমি দেশের একজন মানুষ। সংবিধানের মৌলিক অধিকার অনুযায়ী, এ দেশে আমার বেঁচে থাকার অধিকার আছে। তিনি গণমাধ্যমকে নিজের নিরাপত্তা নিশ্চিতে সাহায্যের আহ্বান জানান।

কারা মব সৃষ্টি করছেন জানতে চাইলে সুপ্রিম কোর্টের এ জ্যেষ্ঠ আইনজীবী বলেন, ‘আমি ওদেরকে চিনি না- বাচ্চা তো। ওরা সকাল ৭টা থেকে সেখানে আছে। শুনেছি তারা একটি ছাত্র সংগঠনের। তবে এটা আমাদের দলের ছাত্র সংগঠন নয়।’ ফজলুর বলেন, মবসৃষ্টিকারীর সংখ্যা সাত থেকে নয় জন। আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন এরা কারা? তিনি বলেন, আমার বাসার সামনে জড়ো হয়ে ‘ফজলু পাগলাকে গ্রেপ্তার কর, ফজলু পাগলাকে বাঁচতে দেব না, ফজলু পাগলাকে হত্যা কর,’ এমন স্লোগান দেওয়া হচ্ছে।

‘আমি নাকি ফজলু পাগলা। এই ফজলু পাগলা নামটি প্রথমে আমাকে দিয়েছে মুক্তিযুদ্ধবিরোধী জামায়াতে ইসলাম। এখন এই এই ছেলেপেলেরাও আমার নামে ফজু পাগলা স্লোগান দিয়েছে। তিনি বলেন, আমি বাংলাদেশের একজন পাগলা। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, তারা আমাকে হত্যা করতে চায়। কিন্তু আমার মতো একজন সিনিয়র মানুষ যে দেশটার জন্য যুদ্ধ করেছি, আমি যুদ্ধ না করলে বা মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে এই সন্তনেরা তো বাংলাদেশের সন্তান হইত না, এরা হইত পাকিস্তানের সন্তান। এটি খুবই হতাশাজনক।

এমন পরিস্থিতিতে আপনি দল থেকে সহযোগিতা পাচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘দল তো সাপোর্ট করবেই, করবে না কেন?’ তিনি দাবি করেন, এখন তিনি ও তার পরিবারের নিরাপত্তা ঝুঁকিতে আছে। ‘আমার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত। আমরা নিরাপদ বোধ করছি না।’ ফজলুর রহমান বলেন, ‘মৃত্যুকে আমি কোনো দিন ভয় করি না। কিন্তু অপমৃত্যু আমার কাছে সবচেয়ে বেশি লজ্জাজনক।’ তিনি বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে, দেশ-বিদেশ থেকে স্বাধীনতাবিরোধী শক্তি, যারা ইউটিউবার এবং যারা তাদের (স্বাধীনতাবিরোধীর) পক্ষে সাংবাদিকতা করে, তারাই এসব করছে। বিশেষ করে ফ্রান্স থেকে দুজন ইউটিউবার বলেছে, তাকে (ফজলুর রহমান) হত্যা কর? পরশু রাতে দেখলাম যে, জামায়াতের একজন ইউটিউবার বলছে যে, ফজলু পাগলাকে জবাই করে হত্যা করতে হবে।’

ফজলুর রহমান বলেন, ‘আমি হাত জোড় করে জানাব, আমি একজন মানুষ। আমি হাত জোড় করে আপনাদের কাছে, জনগণের কাছে বলতে চাই, আমি একজন মুক্তিযোদ্ধা। আমার বাঁচার অধিকার এ দেশে আছে, এটা আমি মনে করি। আমি বাংলাদেশের মানুষকে আমার পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।’

মবসৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কোনো মামলা করব না; জিডি-টিডি কিছুই করব না।” বিএনপির শোকজ নোটিশের বিষয়ে তিনি বলেন, ‘এটা খুবই একটা স্বাভাবিক ঘটনা। একটা রাজনৈতিক দলে একজন কর্মীর প্রতি তার দল মনে করে যে, কর্মীর বোধহয় কিছু ত্রুটিবিচ্যুতি আছে, দল তাকে শোকজ করতেই পারে, আমাকেও করেছে।’ তিনি বলেন, আমি শোকজের উত্তর দলকে দেব। দল যা জানতে চায়, তা–ও আমি বলব। তারপরে দল সিদ্ধান্ত নেবে। এখন পর্যন্ত কিন্তু আমি দলের মধ্যেই আছি, এখন পর্যন্ত আমি দলের চেয়ারপারসনের উপদেষ্টা।’

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে ফজলুর রহমান ৫ আগস্ট নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এ বক্তব্য ঘিরে সমালোচনা শুরু হলে বিএনপির পক্ষ থেকে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনার বিরুদ্ধে একটা অভিযোগ যে, আপনি ৫ অগাস্টের অভ্যুত্থানকে নিতে পারছেন না। জবাবে ফজলুর রহমান বলেন, ‘তারা বলুক, তারা বললে যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে আমার বিরুদ্ধে মামলা করুক, আমার বিরুদ্ধে মিছিল করুক, জুতা মারুক। কিন্তু আমার বাসার সামনে গিয়ে মব সৃষ্টি করে আমাকে হত্যা করার স্লোগান দেবে, এটা হবে কেন?’ সংবাদ সম্মেলনে ফজলুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম রেখা ও আইনজীবী অভিক রহমান উপস্থিত ছিলেন।

Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×