ভূয়া প্লাটিনাম কয়েন বিক্রয় চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ঢাকা, ১৭ এপ্রিল-২০২৬ 

জেলা প্রতিনিধি : নওগাঁ জেলায় ভূয়া প্লাটিনাম কয়েন বিক্রয় চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) সারাদিন শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দু’টি ভূয়া প্লাটিনাম কয়েন উদ্ধার করা হয়েছে। আজ সকালে জেলা পুলিশের মিডিয়া সেল গ্রুপের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা জেলার মোহাম্মদপুর থানার আজিজ মহল্লা এলাকার খলিল মিয়ার ছেলে মো. উজ্জ্বল (৪৭), ঝালকাঠি জেলার নলছিটি থানার দপদপিয়া এলাকার সেলিম খানের ছেলে আল মামুন (৪৭), নারায়ণগঞ্জ জেলার ফতুল্লাহ্ থানার মাহমুদপুর এলাকার ওসমান গনির ছেলে দেলোয়ার (৪৮) এবং নওগাঁ সদর থানার দাসকান্দি এলাকার আব্দুস সোবাহানের ছেলে আবু সাঈদ (৩৪)।পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেছেন, গতকাল বৃহস্পতিবার দু’জন ভুক্তভোগী আমার কাছে এসে জানায় একদল প্রতারক প্রলোভন দেখিয়ে দু’টি মূল্যবান কয়েন তাদের কাছে বিক্রি করতে চায়। ইতোমধ্যে প্রতারক চক্র ভুক্তভোগীদের নিকট থেকে বিভিন্ন তারিখে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগীদের নিকট আজ কয়েনগুলো হস্তান্তরের কথা ছিল। কিন্তু তারা দিবো দিবো করে দেয়নি। প্রতারক চক্র ভুক্তভোগীদের নওগাঁ শহরের বিভিন্ন স্থানে যেতে বলে। ভুক্তভোগীরা সেখানে গিয়ে তাদেরকে পায়নি। পরবর্তীতে আরো কয়েক লক্ষ টাকা দাবি করে বলে টাকা আজকে দিলে কয়েনগুলো তাদের নিকট হস্তান্তর করবে।

তিনি আরও বলেন, বিষয়টি আমার নিকট সন্দেহজনক হলে আমি জেলা গোয়েন্দা পুলিশকে আসামি শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দেই। আমার নির্দেশনা পেয়ে টিম ডিবি বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় শহরের হোটেল ফারিয়াল থেকে তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় শহরের এক ব্যক্তির নিকট মূল্যবান প্লাটিনাম কয়েন সংরক্ষিত আছে। তাদের দেয়া তথ্যে শহরের আরেকটি হোটেলে অভিযান চালিয়ে এই চক্রের মূল হোতা আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়। আবু সাঈদের দেয়া তথ্য বিশ্লেষণ করে তার নিজ বাড়ি থেকে দু’টি ভূয়া প্লাটিনাম কয়েন উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

One thought on “ভূয়া প্লাটিনাম কয়েন বিক্রয় চক্রের ৪ সদস্য গ্রেপ্তার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×