ভারত থেকে ১০০ টন সিদ্ধ চাল আমদানি

ঢাকা, ০৩ ফেব্রুয়ারি-২০২৫

স্টাফ রিপোর্টার : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১০০ টন সিদ্ধ চাল আমদানি করা হয়েছে। চাল আমদানি করেছে শেখ ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান।

আজ ০৩ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে স্থলবন্দরের ইয়ার্ডে চাল আনলোড করা হয়েছে বলে জানা গেছে। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের ইয়ার্ডে চাল নিয়ে চারটি ট্রাক প্রবেশ করে।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ চাল আমদানির তথ্য নিশ্চিত করে বলেন, গত শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরে ২৫ টন করে চারটি ট্রাক ইয়ার্ডে প্রবেশ করে।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারি কৃষি কর্মকর্তা উজ্জল হোসেন বলেন, আবারও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১০০ টন সিদ্ধ চাল এসেছে। বন্দরে আসার পর এগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

এবছর ১২ জানুয়ারি এবং গতবছর ২৬ নভেম্বর ও ৮ ডিসেম্বর স্থলবন্দরটি দিয়ে ভারত থেকে পৃথকভাবে সিদ্ধ চাল আমদানি হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন বলেন, ভৌগলিক অবস্থানগত দিক থেকে বাংলাবান্ধা স্থলবন্দরটি দেশের অন্যান্য স্থলবন্দরের তুলনায় পণ্য আমদানির জন্য গুরুত্বপূর্ণ।

Related News :

বাংলাদেশে প্রথম ওমনিচ্যানেল ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে এলো ব্র্যাক ব্যাংক

বাংলাদেশে প্রথম ওমনিচ্যানেল ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে এলো ব্র্যাক ব্যাংক

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল : আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর পদক্ষেপ

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল : আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর পদক্ষেপ

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা সহায়তা দিবে বাংলাদেশ ব্যাংক : আবেদন করবেন যেভাবে

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা সহায়তা দিবে বাংলাদেশ ব্যাংক : আবেদন করবেন যেভাবে

ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান

ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান

পোশাক রপ্তানি বাড়াতে চালু হলো বিজিএমইএর ‘জাপান ডেস্ক’

পোশাক রপ্তানি বাড়াতে চালু হলো বিজিএমইএর ‘জাপান ডেস্ক’

অনলাইন ব্যবসা নিয়ন্ত্রণে ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ

অনলাইন ব্যবসা নিয়ন্ত্রণে ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ

বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের

বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের

রপ্তানি উন্নয়ন ব্যুরো ও ব্রিটিশ হাইকমিশনের গোলটেবিল বৈঠক

রপ্তানি উন্নয়ন ব্যুরো ও ব্রিটিশ হাইকমিশনের গোলটেবিল বৈঠক

জ্বালানি চাহিদা মেটাতে ৩ লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন

জ্বালানি চাহিদা মেটাতে ৩ লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন

কর্মসংস্থান ব্যাংকের কর্মচারীদের দুই বছরের উৎসাহ বোনাস প্রদান

কর্মসংস্থান ব্যাংকের কর্মচারীদের দুই বছরের উৎসাহ বোনাস প্রদান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×