‘বড় ভূমিকম্পের আগে ছোট ছোট ভূমিকম্প হয়-এটা আগাম বার্তা’ : বিশেষজ্ঞের সতর্কতা

ঢাকা, ২১ নভেম্বর-২০২৫

মো. সোহেল রানা, (জ্যেষ্ঠ প্রতিবেদক) : দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত ম্যাগনিচিউড ৫.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত চারজন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ভবনের দেয়াল ধসে এবং হুড়োহুড়িতে এই হতাহতের ঘটনা ঘটে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পূরকৌশল বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প গবেষক মেহেদি আহমেদ আনসারী বলেন, ‘বড় ভূমিকম্প আসার আগে ছোট ছোট ভূমিকম্প হয়-এগুলোই আগাম সংকেত।’ তার মতে, দক্ষিণ এশিয়ার সক্রিয় ফল্ট লাইনের কারণে বাংলাদেশ দীর্ঘমেয়াদি একটি বড় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।

মৃত্যু ও ক্ষয়ক্ষতির চিত্র :

ঢাকার বংশালের কসাইটুলিতে একটি আটতলা ভবনের দেয়াল ও কর্নিশ ভেঙে নিচে থাকা ক্রেতা ও পথচারীদের ওপর পড়ে। তিনজনকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন-তথ্য নিশ্চিত করেছেন বংশাল থানার এএসআই জাকারিয়া হোসেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়ালধসে ১০ মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। শিশুর মা আহত হয়েছেন-জানিয়েছেন থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম। নরসিংদীতে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে একই পরিবারের ছয়জন আহত হন। গুরুতর দুইজনকে ঢাকায় পাঠানো হলে ওমর মিয়া নামে একজন মারা যান। এছাড়া পলাশে মাটির দেয়াল ধসে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আতঙ্ক :

ভূমিকম্পের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হল থেকে লাফিয়ে বের হতে গিয়ে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। চারজনের পা ভেঙেছে বলে ক্যাম্পাস–সংশ্লিষ্ট একজন সংবাদকর্মী জানান। সূর্যসেন, সুফিয়া কামাল ও শামসুন্নাহার হলে দেয়ালে ফাটল দেখা গেছে। আতঙ্কে কিছু শিক্ষার্থী স্বাধীনতা টাওয়ারের সামনে গিয়ে নিরাপদ আবাসনের দাবিতে স্লোগান দেন। পরে উপাচার্য ও প্রক্টরিয়াল টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিশেষজ্ঞদের সতর্কতা :

অধ্যাপক মেহেদি আনসারী বলেন- ‘গত দেড়শ বছরে বাংলাদেশ অঞ্চলে একটি বড় এবং কয়েকটি মাঝারি ভূমিকম্প হয়েছে। ফলে আরেকটি বড় ভূমিকম্পের সম্ভাবনা অস্বীকার করা যায় না।’ তিনি আরও সতর্ক করে বলেন- ‘বিল্ডিং কোড না মানা ভবনগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামের অপরিকল্পিত নির্মাণগুলো বড় ক্ষতির কারণ হতে পারে।’

Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×