বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ সিহাব উদ্দিন স্মরণে

ঢাকা, ০৯ ডিসেম্বর-২০২৫

বিশেষ প্রতিবেদন : বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস রচিত হয়েছে লাখো বীর মুক্তিযোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে। তাঁদেরই একজন অকুতোভয় সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধা সিহাব উদ্দিন শেখ। যিনি জীবন বিসর্জন দিয়ে ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন।

বীর মুক্তিযোদ্ধা সিহাব উদ্দিন শেখ পাবনা জেলার আতাইকুলা থানাধীন সাঁথিয়া উপজেলার চরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি ছিলেন দৃঢ়চেতা, সাহসী ও দেশপ্রেমিক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার ডাক এলে তিনি নির্দ্বিধায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তাঁর লক্ষ্য ছিল স্পষ্ট- দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা।

১৯৭১ সালের ১০ ডিসেম্বর শোলাবাড়ীয়ায় অবস্থানরত রাজাকার এবং পাকিস্তানি হানাদার বাহিনীদের সাথে সম্মুখযুদ্ধে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা সিহাব উদ্দিন শেখ। সেই যুদ্ধে অকুতোভয় সাহসিকতার সাথে লড়াই করে তিনি শহীদ হন। শহীদ সিহাব উদ্দিন সেদিন প্রাণ দিয়েছেন, কিন্তু মাথা নত করেননি। তাঁর বুকের রক্তে লেখা হয়েছে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকার বিজয়গাঁথা।

শহীদ সিহাব উদ্দিন শেখ শুধু পাবনা জেলার নয়, পুরো বাংলাদেশের এক অমূল্য গর্ব। তাঁর আত্মত্যাগ প্রজন্মের পর প্রজন্মকে সাহস, দেশপ্রেম ও ন্যায়ের পথে দৃঢ় থাকার প্রেরণা জোগাবে। স্বাধীন বাংলাদেশ আজ তাঁর মতো অগণিত শহীদের রক্তস্নাত ত্যাগের উপর দাঁড়িয়ে আছে।

শহীদ বীর মুক্তিযোদ্ধা সিহাব উদ্দিন শেখের শহিদান দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর (বুধবার) বাদ মাগরিব শহীদ পরিবারের পক্ষ থেকে কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা শহীদ সিহাব উদ্দিন শেখের কনিষ্ঠ পুত্র নজরুল ইসলাম শেখ বলেন, ‘১০ ডিসেম্বর আমার বাবার শহিদান দিবস। মহান রাব্বুল আলামিনের দরবারে আমাদের অশ্রুসিক্ত প্রার্থনা, আল্লাহ যেন আমাদের মরহুম পিতা সহ ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামে প্রাণ উৎসর্গকারী সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন।’

বাঙালি জাতির ইতিহাসে বীর মুক্তিযোদ্ধা শহীদ সিহাব উদ্দিন শেখ থাকবেন চির অমর, চির অম্লান। তাঁর বীরত্ব, সাহস ও আত্মত্যাগ হয়ে থাকবে স্বাধীন বাংলাদেশের অনন্ত প্রেরণার উৎস।

Related News :

দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান এর মায়ের মৃত্যুতে শোক বিবৃতি

দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান এর মায়ের মৃত্যুতে শোক বিবৃতি

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় তৌফিক ইমরোজ খালিদী

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় তৌফিক ইমরোজ খালিদী

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

বীর মুক্তিযোদ্ধা সরদার শহীদুল্লাহ'র মৃত্যুতে পরিবারের শোক

বীর মুক্তিযোদ্ধা সরদার শহীদুল্লাহ'র মৃত্যুতে পরিবারের শোক

দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক

দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেই

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেই

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদের ইন্তেকাল

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদের ইন্তেকাল

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×